ঢাকাসোমবার , ২৭ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আদমদীঘিতে লটারিতে কৃষকের ভাগ্য নির্ধারণ

admin
মে ২৭, ২০১৯ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

রোকনুজ্জামান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলায় সরকারী মূল্যে কৃষকদের নিকট হতে ধান ক্রয়ের লক্ষে কৃষি অফিসের দেওয়া সমগ্রহ উপজেলার ২৭ হাজার কৃষকদের মধ্যে যারা ১ একর জমিতে বোরো ধান চাষবাদ করেছে এমন ৫ হাজার কৃষকদের বাছাইকৃত তালিকা অনুযায়ী লটারি করে ৩৬৩ জন কৃষকদের কাছ থেকে সরকারি গুদামে ধান সংগ্রহ তালিকার ভাগ্য নির্ধারণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ বিন রশিদ এর নেতৃত্বে উপজেলা পরিষদ হল রুমে এ লটারি অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, মৎস অফিসার মাহাবুবুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহান শাহ, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, সাংবাদিকবৃন্দ ও কৃষকরা উপস্থিত ছিলেন।

কৃষি অফিস সুত্রে জানা যায়, এবারে সমগ্রহ উপজেলায় মোট ধানের আবাদ হয়েছে ১২ হাজার ৪০০ হেক্টর। আর এর মধ্যে সরকার ধান ক্রয় করবেন ৩৬৩ মে.টন:।

উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের তালিকা ভুক্ত ২৭ হাজার কৃষকদের তালিকার মধ্যে যারা ১ একর জমিতে বোরো ধান চাষবাদ করেছে এমন ৫ হাজার কৃষকদের তালিকা করা হয়।

বাছাইকৃত ৫ হাজার কৃষকদের মধ্যে থেকে লটারি করে ৩৬৩ জন কৃষকদের নাম চুড়ান্ত করা হয়। প্রতি জন কৃষকদের কাছ থেকে ১ মে: টন: ধান সংগ্রহ করবে সরকার।

স/এষ্