ঢাকাবুধবার , ১২ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষে শিশু সহ আহত-৫

admin
জুন ১২, ২০১৯ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ি গ্রামে বুধবার সকালে পূর্ব শত্র“তার জের ধরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে শিশু সহ উভয় পক্ষের অত্যন্ত ৫ জন গুরুত্বর আহত হয়েছে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষের কেউ আদমদীঘি থানায় কোন অভিযোগ করেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ি গ্রামে প্রতিবেশি সাইফুল ইসলাম ও মিঠুর সাথে কিছু দিন পূর্বে ওই গ্রামের মসজিদের জমি জমা সংক্রান্ত ব্যাপারে কথাকাটি হয়।

এর জের ধরে বুধবার সকালে উভয়ের পক্ষের কথাকাটাটির এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িড়ে পড়ে। এতে উভয়ের পক্ষের ৫ জন গুরুত্ব আহত হয়।

আহতরা হলেন, উপজেলার কালাইকুড়ি গ্রামের মৃত বাদেশ আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৭), তার স্ত্রী ফাতেম বেগম (৩৩), সিরাজুলের শিশু ছেলে ইছা (১৩) ও অপর পক্ষের আশরাফ আলীর ছেলে মিঠু (৩৭) ও তার ছোট ভাই লিটন হোসেন (৩৫)।

স/এষ্