ঢাকাবুধবার , ২৬ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আদমদীঘিতে মাইকিং করে মুরগী বিক্রি

admin
জুন ২৬, ২০১৯ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

রোকনুজ্জামান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : প্রচন্ড গরমে বগুড়ার আদমদীঘিতে খামারীদের মুরগী মারা যাওয়ায় এলাকায় মাইকিং করে কম দামে মুরগী বিক্রি করে দিচ্ছেন মুরগীর খামারীরা। গত কয়েক দিন যাবৎ উপজেলার বিভিন্ন এলাকায় প্রতি কেজি ব্রয়লার ১শত টাকা কেজি দরে বিক্রি করছেন খামার মালিকরা।

এদিকে গরমে মুরগী মারা যাওয়া অব্যাহত থাকায় বাজারে কমে গেছে ব্রয়লার ও সোনালী জাতের মুরগীর দাম। বর্তমানে উপজেলার হাট বাজারে ব্রয়লার মুরগী প্রতি কেজি ১১০ টাকা এবং সোনালী জাতের মুরগী ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের খামার মালিক বাবু হোসেন, দমদমা গ্রামের নাজিম উদ্দীন বাবলু জানান, প্রচন্ড গরম সহ্য করতে না পেরে প্রতি দিন খামারের মুরগী মারা যাচ্ছে। বাজারে মুরগীর দাম কমে গেছে। এ কারনে লোকসান দিয়ে মাইকিং করে মুরগী বিক্রি করতে হচ্ছে। তিনি আরোও বলেন, গত এক সপ্তাহে তাঁর খামারে ৫০টি মুরগী মারা গেছে। ব্রয়লার মুরগীর গরম ও শীত সহ্য করার ক্ষমতা কম হওয়ায় দ্রুত মারা যায়।

বাবু হোসেন বলেন, প্রতি কেজি ব্রয়লার মুরগীর উৎপাদন খরচ ১ শত টাকার বেশি পরে যায়। নিরুপায় হয়ে লোকসান দিয়ে মুরগী বিক্রি করতে হচ্ছে। মুরগী ব্যবসায় এমন ধ্বস নামায় খামারীদের পুঁজি হারিয়ে পথে বসতে হবে। সান্তাহার বাজারের মুরগী ব্যবসায়ি জুয়েল হোসেন জানান, গত কয়েক দিনে ব্রয়লার ও সোনালী জাতের মুরগীর দাম একেবারে কমে গেছে। ব্রয়লার জাতের মুরগী ১১০ থেকে ১২০ টাকা এবং সোনালী জাতের মুরগী ১৬০ থেকে ১৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ব্যাপারে আদমদীঘি উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাহাবুবুর রহমান বলেন, আদমদীঘি উপজেলায় মোট ৬৭টি মুরগীর খামার রয়েছে। এর মধ্যে সোনালী মুরগীর খামারের সংখ্য বেশি। তিনি বলেন, ব্রয়লার জাতের মুরগী ষ্ট্রোক করে মারা যাচ্ছে। প্রতিকার হিসেবে খামার মালিকদের মুরগীর থাকার জায়গা ঠান্ড রাখার পরামর্শ দেয়া হচ্ছে।

স/এষ্