ঢাকামঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আদমদীঘিতে কার্লভাট ভেঙ্গে চলাচল বন্ধ, চরম দুর্ভোগ

admin
সেপ্টেম্বর ২৯, ২০২০ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে কড়ই-বিহিগ্রাম সড়কের চাঁপাপুরের হাজার পুকুর নামক স্থানে সড়কের কার্লভাট ভেঙ্গে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে ওই এলাকার মানুষের দুর্ভোগ চরম আকার ধারন করেছে। কার্লভাট ভেঙ্গে চলাচল বন্ধের প্রায় দুই মাস অতিবাহিত হলেও সমস্যা সমাধানে কেউ এগিয়ে আসেনি।

জানা গেছে, প্রায় দুই মাস পুর্বে অতিরিক্ত পরিমান মালামাল বোঝাই ট্রাক্টর এর ভারে ওই রিং কার্লভাট দেবে যায়। এর পরও পণ্য বোঝাই ট্রাক্টর মিনি ট্রাক চলাচল করায় আরো দেবে গিয়ে রিং ভেঙ্গে যায়। এরপর থেকে পণ্য ও যানবাহী সিএনজি চালিত অটো, ব্যাটারি চালিত ইজিবাইক ও ভ্যানসহ সব বাহন বন্ধ রয়েছে।

অতিরিক্ত পরিমান বোঝাই নিয়ে চলাচল উপযোগী সড়ক না হলেও মিনি ট্রাক ও ট্রাক্টর চালকরা অতিরিক্ত পণ্য বোঝাই করে বেপরোয়া ভারে চলাচল করায় এই দুর্ভোগের কারন বলে জানিয়েছেন এলাকাবাসী। মঙ্গলবার ওই স্থানে আমন ধানের ক্ষেত পরিচর্যাকারী কৃষক ফুলবর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, জনপ্রতিনিধিরা ভোটের সময় বড় বড় কথা বলে ভোট নিয়ে যান।

কিন্তু দুই মাস ধরে হাজারো মানুষ চরম দুর্ভোগ পোহালেও তাদের টিকির সন্ধান মিলছে না। সমস্যা সমাধানে এগিয়ে আসছে না কেউ। এ ব্যাপারে আদমদীঘি উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ঘটনা বিষয়ে উপজেলা পরিষদ এবং প্রশাসন অবগত। তহবিল প্রাপ্তি সাপেক্ষে সমস্যার সমাধান করা হবে।

স/এষ্