ঢাকাবুধবার , ৮ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আত্মহত্যা করেছেন আলোচিত মডেল জ্যাকুলিন

admin
ফেব্রুয়ারি ৮, ২০১৭ ১:২৮ অপরাহ্ণ
Link Copied!

আত্মহত্যা করেছেন আলোচিত আইটেম গার্ল জ্যাকুলিন মিথিলা। ৩ ফেব্রুয়ারি মধ্যরাতে চট্টগ্রামের বাড়িতে আত্মহত্যা করেন বলে জানা গেছে। এ ঘটনায় তার বাবা স্বপন শীল থানায় মামলা করেছেন। তার আত্মহত্যার বিষয়টি শুরুতে গণমাধ্যমে আসেনি।

চট্টগ্রাম বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম। তিনি বলেন, জয়া শীল নামে এক তরুণী ৩ ফেব্রুয়ারি আত্মহত্যা করেছিলেন। এ ঘটনায় তার বাবা স্বপন শীল বাদী হয়ে আটজনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। মামলা তদন্ত চলছে। তিনি বিবাহিত ছিলেন। তার স্বামীর নাম উৎপল রায়।

মিথিলার বাবা স্বপন শীলও গণমাধ্যমকে জানান, মিথিলা মারা গেছে। গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করেছে। এর আগে সে ঘুমের ট্যাবলেট খেয়েছিল। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে তা এই মুহূর্তে বলতে চাচ্ছি না। সর্বশেষ পিএ কাজল পরিচালিত ‘চোখের দেখা’ ছবির আইটেম গানে নাচেন তিনি।

উল্লেখ্য, জ্যাকুলিন মিথিলা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের খোলামেলা ছবিতে বেশি পরিচিত ছিলেন। বিভিন্ন সময় তার এসব ছবি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

স/শা