নিজস্ব প্রতিনিধি : আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে জায়েন এর জন্মদিন পালন। গুলশানস্থ ক্রিস্টাল প্যালাসে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে তার ২১ তম জন্মদিনের কেক কাটা হয়।
গত ৩০ জুলাই মঙ্গলবার পালন করা হয় এই জন্মদিন।
জায়েন ব্যবসায়ী দম্পতি মাহবুব আলম এবং জুবায়দা নাজনীন চৌধুরীর বড় ছেলে।
জন্মদিন অনুষ্ঠানে জায়েন এর বন্ধু-বান্ধব সহ মাহবুব আলম এবং জুবায়দা নাজনীন চৌধুরী দম্পতির ব্যবসায়ী বন্ধু, রাজনীতিবিদ, শুভাকাংখী, শিল্পী, সাংবাদিক সহ অনেকেই উপস্থিত ছিলেন।
বদরুল এর উপস্থাপনায় অনুষ্ঠানের একফাঁকে উপস্থিত অতিথিদের নিয়ে জায়েন এর ২১তম জন্মদিনের কেক কাটা হয়। এরপর জায়েন এর বন্ধুরা সহ অনেকে জন্মদিনের শুভেচ্ছা জানান। সবাই জায়েন এর ভবিষ্যত জীবনের জন্য শুভ কামনা করেন।
জায়েন এর জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উর্মী গ্রুপের চেয়ারম্যান আশফাক আহমেদ, চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জনা, টেলিভিশন উপস্থাপক ও আবৃত্তিকার মামুন ইমতিয়াজ, ভূইয়া মাল্টি বিজনেস কমপ্লেক্স এর প্রোপাইটর ভূইয়া এ.বি.এম সাত্তার, ফ্রান্স প্রবাসী বাবর জসিম আজাদ, সাংবাদিক এম সাইফুল প্রমুখ উপস্থিত ছিলেন।
জন্মদিন উৎসবের শেষ পর্যায়ে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কণ্ঠশিল্পী জান্নাতী রোম্মান তিথী, শারমিন দীপু গান পরিবশেন করেন।
স/এষ্

