আটিগ্রাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
কৃষ্ণ চন্দ্র রাজবংশী মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়ন পরিষদ আয়োজিত শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপের কর্মকর্তাদের সাথে প্রস্তুুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ই অক্টোবর) ১২.৩০ আটিগ্রাম ইউনিয়ন পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আটিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূর-এ আলম সরকার।
এছাও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর থানার এস,আই শামিম হোসেন, আটিগ্রাম ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু কালিদাস সরকার, বাবু তপন চন্দ্র সরকার ইউ,পি সদস্য, মোঃ সোহরাব হোসেন ইউ,পি সদস্য, মহিলা সদস্য ডলি আক্তার ও কাজুলী এবং হিন্দু সম্প্রদয়ের গন্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত সভায় সভাপতি তার বক্তব্যে বলেন আসন্ন শারদীয় দুর্গাপূজা সরকারের স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সবাইকে মাস্ক পড়ার উপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, আটগ্রাম ইউনিয়নে এবছর সর্বশেষ হিসেব অনুযায়ী মহিষাসুর মর্দিনী দুর্গা দুর্গতিনাশিনী মায়ের ০৯টি পূজা মন্ডবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
স/এষ্

