ঢাকামঙ্গলবার , ২৩ ফেব্রুয়ারি ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আটিগ্রামে সদর উপজেলা চেয়ারম্যানের রোগ মুক্তি কামনায় মিলাদ অনুষ্ঠিত

admin
ফেব্রুয়ারি ২৩, ২০২১ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

আটিগ্রামে সদর উপজেলা চেয়ারম্যানের রোগ মুক্তি কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত

কৃষ্ণ চন্দ্র রাজবংশী, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইস্রাফিল হোসেনের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের ভগবানপুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ে মাঠে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আটিগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশি এস.এম দুলাল হোসেন এই মিলাদ মাহফিলের আয়োজন করেন।

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য দেওয়ান আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফসার উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগ ও চেয়ারম্যান গড়পাড়া ইউনিয়ন পরিষদ।
এসময় আরো উপস্থিত ছিলেন আটিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূর-এ আলম সরকার, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বিপ্লব হোসেন সেলিম, আটিগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো. শহিদুল্লাহ দুলাল ফকির, মো. নূর উদ্দিন সরদার, আনোয়ার হোসেন ফকির, সহ-সম্পাদক মো. আলী হোসেন, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সস্পাদক মোঃ শফিকুল ইসলাম, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৈয়ব আলী, ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, আব্দুল কাদের ৩নং ইউ,পি সদস্য, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ ভূঁইয়া, আরিফুল ইসলাম স্বপন ৬নং ইউ,পি সদস্য, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সস্পাদক সেলিম রেজা, আটিগ্রাম ইউনিয়ন শ্রমিক পরিবহন লীগের সভাপতি রেজাউল করিম, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাবু রঞ্জন সূত্রধর, মহিলা আওয়ামীগ নেত্রী শাহিনা আক্তারসহ ইউনিয়ন ও সদর উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। সদর উপজেলা চেয়ারম্যান ইস্রাফিল হোসেনের সুস্থতা কামনায় মিলাদ মাহফিল শেষে হাজারো নেতাকর্মীর মাঝে তবারক বিতরণ করেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আটিগ্রাম ইউনিয়নে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশি এস.এম দুলাল হোসেন।

স/এষ্