ঢাকাশনিবার , ২ জানুয়ারি ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আটিগ্রামে মুজিব শতবর্ষ উপলক্ষে ফুটবল ফাইনাল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

admin
জানুয়ারি ২, ২০২১ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

আটিগ্রামে মুজিব শতবর্ষ উপলক্ষে ফুটবল ফাইনাল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

কৃষ্ণ চন্দ্র রাজবংশী, মানিকগঞ্জ প্রতিনিধি। মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম বলাকা সংসদ ক্লাবের উদ্যোগে ফাইনাল ফুটবল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (০১লা জানুয়ারী) বিকেলে সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের আটিগ্রাম বলাকা সংসদের খেলার মাঠ প্রাঙ্গনে চুড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এস.এম. ফেরদৌস।

মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বলাকা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.বি.এম. হেলাল উদ্দিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবু সুদেব কুমার সাহা।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি গোলাম ছানোয়ার হোসেন (ছানু), বলাকা সংসদের সহ-সভাপতি লুৎফুর রহমান, এস,আই শামিম, প্রধান অতিথির বক্তব্যে এস.এম ফেরদৌস বলেন, এই খেলাধুলা যুব সমাজকে মাদকের হাত থেকে রেহাই করবে। তাই পড়া শুনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই।

খেলা মোট ৪টি দল অংশগ্রহণ করে। এদের মধ্যে দুটি দল ফাইনালে অংশগ্রহন করেন নাজমুল একাদশ ও সিংগাইর একাদশ মানিকগঞ্জ। চুরান্ত ফাইনাল খেলায় নাজমুল একাদশ ০১ গোলে, সিংগাইর একাদশকে পরাজিত করে। পুরস্কার হিসেবে ছিল ফ্রিজ ও দ্বিতীয় স্থান অধিকারীদের ৩২ ইঞ্চি এল,ইডি টিভি। এসময় প্রধান অতিথি এস.এম ফেরদৌস বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

স/এষ্