আটিগ্রামে ইউনিয়নে নৌকার প্রতীকের নির্বাচনী প্রচারনা
কৃষ্ণ চন্দ্র রাজবংশী মানিকগঞ্জ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রচার প্রচারনা চালাচ্ছেন বর্তমান তিন বারের নির্বাচিত চেয়ারম্যান মোঃ নূর-এ আলম সরকার।
স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে আগাম নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন মোঃ নূর-এ আলম সরকার। এ ছাড়া করোনাকালীন লকডাউনের সময় ও গত বন্যায় ইউনিয়নের প্রতিটি গ্রামের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য ও নগদ অর্থ বিতরণ করেছেন।
গতকাল শুক্রবার ০৯-১০-২০২১ আটিগ্রাম ইউনিয়নের বার্তা বাজারে নির্বাচনী আলোচনা সভা করেন মোঃ নূর-এ আলম সরকার। আলোচনা বক্তব্যে তিনি বলেন, মাননীয় স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপনের নির্দেশনায় নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছি।
তিনি আরো বলেন প্রত্যেক প্রার্থীদের মাঠে থেকে নির্বাচনী প্রচারনা চালিয়ে যেতে বলেছেন। তাই আমি যদি আবারও নৌকা প্রতীকে চেয়ারম্যান মনোনিত হই তাহলে ইউনিয়নের অসমাপ্ত উন্নয়ন গুলো আবার উন্নয়ন করতে আপনাদের সকলের দোয়া চাই।
আলোচনায় উপস্থিত ছিলেনে ইউনিয়নের সহ-সভাপতি নূর উদ্দিন সরদার, সিনিয়র সহ-সভাপতি শহিদুল্লাহ দুলাল ফকির, বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আঃ জব্বার, মুক্তিযোদ্ধা সায়দুল আলম, বাবু যতীন্দ্র মন্ডল, ১নং ওয়ার্ডের সভাপতি সফিকুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ সভাপতি প্রার্থী আশরাফুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
স/এষ্

