আটপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও চমক নিউজ ডট কমের নেত্রকোনা জেলা প্রতিনিধির বাসা লকডাউন
স্টাফ রিপোর্টার-
নেত্রকোনা জেলার আটপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও চমক নিউজ ডট কমের নেত্রকোনা জেলা প্রতিনিধি আসাদুজ্জামান খান সোহাগের সহধর্মিনী ১৪ জুলাই করোনা ভাইরাস পজেটিভ হয়েছে।
এ খবর পেয়ে আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা স্বপরিবারকে ১৪ দিন বাসায় থাকার পরামর্শ দিয়ে বাসা লকডাউন ঘোষনা দেন।
নির্বাহী কর্মকর্তা প্রতিনিয়ত সাংবাদিকের স্বপরিবারে খোজ খবর নেন এবং খাদ্যদ্রব্য সর্বরাহ করেন।
সাংবাদিক সোহাগ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিনিয়ত আমাদের খোজ খবর নিচ্ছেন।পাশাপশি তিনি তার স্ত্রীসহ সকল আক্রান্তদের দ্রুত সুস্থ্যতার জন্য দোয়া চেয়েছেন।
স/বি

