ঢাকাশনিবার , ১২ ফেব্রুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আটপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক পদ বাতিলের অভিযোগ

চমক নিউজ, ময়মানসিংহ
ফেব্রুয়ারি ১২, ২০২২ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

আটপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক পদ বাতিলের অভিযোগ

আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ– বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড কর্তৃক নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক পদে সৈয়দ মো: মাকসুদুল হককে মনোনীত করায় আটপাড়া আওয়ামী লীগের পক্ষ থেকে তার পরিচালক পদ বাতিল করার জন্য আটপাড়া জোনাল অফিসের দায়িত্ব প্রাপ্ত সহকারী জেনারেল ম্যানেজারের মাধ্যমে জেনারেল ম্যানেজার বরাবরে ১২ ফেব্রæয়ারী লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড কর্তৃক (আটপাড়া, বারহাট্টা, দূর্গাপুর ও কলমাকান্দা) উপজেলার পরিচালক পদে সৈয়দ মো: মাকসুদুল হককে মনোনীত করা হয়। সৈয়দ মো: মাকসুদুল হক একজন বিএনপি- জামাত পরিবারের সন্তান হওয়ায় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধি তার পদ বাতিলের জন্য জোর দাবী জানান।

অভিযোগে আরো জানা যায়, জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সেখানে মনোনীত ব্যক্তির বড় ভাই যুক্তরাষ্ট্রে বসে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার বিষয়ে ফেসবুকে কুটক্তি করে যাচ্ছে। মনোনীত ব্যক্তি ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও আটপাড়া উপজেলা বিএনপির রাজনীতের সাথে সক্রিয়তা থাকায় সে উন্নয়ন কাজে ষড়যন্ত্র করে যাবেন মর্মে আশংকা রয়েছে।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: শাহজাহান কবীর বলেন, মনোনীত ব্যক্তি বিএনপি-জামাত পরিবারের রাজনীতির সাথে সক্রিয় থাকায় তার পদ বাতিলের জন্য নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি।

উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো: জহিরুল ইসলাম খান হীরা জানান, বর্তমান সরকারের আমলে বিএনপি-জামাত পরিবারের একজন ব্যক্তিকে পরিচালক পদে মনোনীত করায় আমি পদ বাতিলের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জানান, আটপাড়া জোনাল অফিসে অভিযোগ দাখিলের বিষয়টি আমি শুনেছি। আগামী কাল আমার নিকট অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।

স/বি