আটপাড়া থানা কর্তৃক ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন
আটপাড়া থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ-সারা দেশের ন্যায় নেত্রকোণার আটপাড়ায় “এবার সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম” জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক ভাষণ আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি প্রদানে আজ রবিবার জাতীয় ভাবে দিবসটি পালন করা হয়। এরই ধারাবাহিকতায় নেত্রকোণা জেলার আটপাড়া থানা পুলিশ কেক কেটে এর শুভ সূচনা করেন।
এতে সভাপতিত্ব করেন আটপাড়া থানার অফিসার ইনচার্জ জাফর ইকবাল। পরিচালনা করেন ওসি তদন্ত খোকন কুমার সাহা।
এ সময় উপস্থিত ছিলেন, আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বানিয়াজান সদর ইউ.পি চেয়ারম্যান মো: ফেরদৌস রানা আনজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, কমিউনিটি পুলিশিং সভাপতি মো: সায়েদুল হক তালুকদার, আওয়ামী লীগ হাজী মো: মোজাম্মেল হক, নেতা তসলিম উদ্দিন খান জীবন, মো: ছানোয়ার উদ্দিন ছানু, মো: মাহফুজুল ইসলাম খান শিরিন, জাহাঙ্গীর হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন আহমেদ, মো: খোরশেদ আলম খান বাচ্চু, আটপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: জহিরুল ইসলাম খান হীরা, সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন বাবুল, যুবলীগ সভাপতি মো: নিজাম ইয়ার খান, সম্পাদক রোকন-উজ্জামান রোকন, ছাত্রলীগ সভাপতি রাহাত বিশ্বাস সহ আটপাড়া থানার সকল অফিসার, সুশীল সমাজের প্রতিনিধিগণ, উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ।
অফিসার ইনচার্জ জাফর ইকবাল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি পাওয়ায় আমরা অত্যন্ত গর্বিব। দেশের জনগণের সেবায় আমরা সর্বদায় নিয়োজিত থাকবো।
স/বি

