আটপাড়া উপজেলা প্রেসক্লাবে দোয়া সাংসদ অসীম কুমার উকিল এর সুস্থ্যতায়
নেত্রকোণা থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃকিত সম্পাদক ও আটপাড়া কেন্দুয়া-১৫৯, নেত্রকোণা-৩ আসনের সাংসদ অসীম কুমার উকিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন।
তাহার সুস্থ্যতার জন্য আজ শুক্রবার বাদ জুম্মায় আটপাড়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি মো: জহিরুল ইসলাম খান হীরা, সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, সাংবাদিক নাজিম উদ্দিন বাবুল, মো: এনামুল হক, রাজর্ষি দেবনাথ সুমন, শোভন পাল লিটন, মো: রোকনুজ্জামান খান, মো: হুমায়ুন কবীর, শ্যামল চন্দ্র শ্যাম, সাংবাদিক ফোরামের সভাপতি মো: রাশেদুল হাবিব ইকবাল, মো: কামাল হোসেন, মো: নাসির উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: রোকন-উজ্জামান রোকন, ছাত্রলীগ সভাপতি রাহাত বিশ্বাস, সহ-সভাপতি মো: রবিউল আওয়াল নিলু, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী খান ও স্থানীয় মুসল্লিগণ প্রমূখ।
এছাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে তেলিগাতী বড় জামে মসজিদে সভাপতি হাজী মো: খায়রুল ইসলাম ও সম্পাদক মো: ফেরদৌস রানা আনজুসহ উপজেলা কার্যকরী কমিটির সদস্য, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে দোয়া অনুষ্ঠিত হয়।
পৃথক ভাবে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত বিশ্বাস ও সম্পাদক তানভীর আহমেদ এর উদ্যোগের দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আরমান কবীর নিলয় ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো: জিয়াউল হক চৌধুরী নিজেদের বাড়ির মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন।
স/বি

