আটপাড়া উপজেলা উন্নয়নের তিন রূপকার
আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা দেশের ন্যায় নেত্রকোণার আটপাড়া উপজেলায় বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম, নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ ও উপজেলা প্রকৌশলী আল মোতাসিম বিল্লাহ সমন্বিতভাবে কাজ করে আটপাড়াকে একটি মডেল উপজেলায় রূপান্তর করার লক্ষ্যে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন।
উপজেলার ৭টি ইউনিয়নের প্রতিটি গ্রামে সরেজমিনে পরিদর্শন করে রাস্তা-ঘাট উন্নয়নের জন্য প্রকল্প প্রস্তত করে বরাদ্দ প্রাপ্তির লক্ষ্যে স্থানীয় সাংসদ অসীম কুমার উকিল পরামর্শসহ উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে সুপারিশ করে যাচ্ছেন। আটপাড়া উপজেলা সদরে শহর উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা-ঘাট বাস্তবায়ন করেছেন।
উপজেলার সাধারণ জনগণের সাথে কথা বললে তারা জানান, এরই মধ্যে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করেছেন। তবে উপজেলার শিশু পার্কের অবকাঠোর আরো উন্নয়ন হলে শিশুদের খেলাধুলার মনোরম পরিবেশ সৃষ্টি হতো।
উপজেলা প্রকৌশলী আল মোতাসিম বিল্লাহ জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নির্বাহী অফিসার মহোদয়ের সমন্বিত পরামর্শে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি এবং প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে নতুন প্রকল্প প্রস্তুত করছি।
উপজেলা নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ বলেন, উপজেলা পরিষদ ও এলজিইডি’র সমন্বয়ে সরেজমিনে পরিদর্শন করে বর্তমান সরকারের পদক্ষেপ অনুযায়ী গ্রাম হবে শহর প্রকল্পের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে আটপাড়াকে মডেল উপজেলায় রূপান্তর করার প্রচেষ্টায় কাজ করছি। শিশুদের আনন্দ বিনোদন জন্য উপজেলা শিশু পার্কটির অবকাঠমো উন্নয়নের জন্য প্রকল্প গ্রহণ করেছি।
উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম জানান, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা স্থানীয় সাংসদের পরামর্শক্রমে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছি এবং নতুন নতুন প্রকল্প গ্রহণের মাধ্যমে উপজেলার দৃশ্যমান উন্নয়নের লক্ষ্যে কাজ করছি।
স/বি

