ঢাকারবিবার , ২৫ জুলাই ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আটপাড়া অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষন

চমক নিউজ, ময়মানসিংহ
জুলাই ২৫, ২০২১ ২:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

আটপাড়া অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষন

 

আটপাড়া নেত্রকোনা) প্রতিনিধি-

২২ জুলাই গভীর রাতে ২ সহযোগীর সহায়তায় অষ্টম শ্রেনীতে পড়ুয়া শিক্ষার্থীকে (১৪) তার নিজ বাড়ী গিয়ে জোড় পূর্বক ধর্ষন করেছে অভিযোগ থানায় মামলা দায়ের।
এ ঘটনাটি ঘটেছে নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার লুনেশ^র ইউনিয়নের দৌলতপুর গ্রামে।

পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, একই গ্রামের সুলতান খার ছেলে মামুন মিয়া (২১), তার ২ সহযোগী মৃত-মহরম আলীর ছেলে জলিল মিয়া (২৭) ও সাহেদ আলীর ছেলে জুয়েল মিয়া (৩০) ঘটনার দিন মধ্যরাতে শাজাহান মিয়ার বাড়িতে গিয়ে তার ঘরে প্রবেশ করে তার অষ্টম শ্রেনীতে পড়–য়া মেয়ে কথাকে (ছদ্দ নাম ) ২ সহযোগীর সহযোগীতায় জোড় পূর্বক ধর্ষন করে।

পরে তার মা-বাবার চিৎকারে এলাকাবাসী ছুটে আসে এবং ধর্ষক মামুন মিয়াকে আটক করে। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যায়। পরে প্রভাবশালী মহল হুমকি দিয়ে মামুনকে ঘটনাস্থল থেকে নিয়ে যায়। এ ঘটনায় আটপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে।

আটপাড়া থানার ওসি তদন্ত খোকন কুমার সাহা এর সত্যতা নিশ্চিত করে বলেন, ইতি মধ্যে ওই শিক্ষার্থীর মেডিকেলসহ আইনি প্রকৃয়া সম্পন্ন হয়েছে আসামীদের ধরার অভিযান অব্যাহত রয়েছে।

স/বি