আটপাড়ায় ৬ কেজি গাজা ও ১৯৭ পিস ইয়াবাসহ আটক-২
মো: আসাদুজ্জামান খান সোহাগ নেত্রকোণা জেলা প্রতিনিধি-
নেত্রকোণার আটপাড়া থানা পুলিশ শনিবার দিবাগত রাত ৪ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ জাফর ইকবালের নেতৃত্বে এস.আই শামছুল হক ও এ.এস.আই মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে স্বরমুশিয়া ইউনিয়নের যাদবপুর গ্রামের মতি মিয়ার দোকানের সামনে পাকা রাস্তা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, আটক দুই মাদক ব্যবসায়ীর নিকট থেকে ৬ কেজি গাঁজা ও ১৯৭ পিস ইয়াবা জব্দ করা হয়। আটককৃতরা শুনই ইউনিয়নের স্বল্প শুনই গ্রামের মৃত শামছুল হক বিশ্বাসের ছেলে মো: রুজেল বিশ্বাস (২৪), কুমিল্লা জেলার কোতুয়ালী থানার নিশ্চিন্তপুর গ্রামের হারুন মিয়ার ছেলে চান মিয়া চান্দু ওরফে হৃদয় (২২)। পলাতক আসামী শুনই গ্রামের কিতাব আলীর ছেলে শফিক (৩২)।
অফিসার ইনচার্জ জাফর ইকবাল বলেন, আটককৃতদের নামে মামলা রুজু ক্রমে রোববার আদালতে প্রেরণ করা হয়।
স/বি

