আটপাড়ায় ৬৫ বছরের বৃদ্ধ কর্তৃক কিশোরী অন্তঃসত্তা
আটপাড়া থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ-
নেত্রকোণার আটপাড়ায় স্বরমুশিয়া ইউনিয়নের মদ্রাকোণা গ্রামের ৬৫ বছরের বৃদ্ধ কর্তৃক কিশোরী অন্তঃসত্তার অভিযোগ উঠেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃদ্ধা ও কিশোরী পরস্পর একই গ্রামের প্রতিবেশী হওয়ার সুবাদে বৃদ্ধর কর্তৃক প্ররোচিত হয়ে কিশোরী অন্তসত্তার শিকার হয়। অভিযুক্ত বৃদ্ধ মৃত আলফত খানের ছেলে মো: ইউনুছ খান (৬৫)।
ইউনুছ খানের বাড়িতে ফ্রিজে মাছ, মাংস ও সবজি সংরক্ষণের জন্য যাতায়তের সুবাদে অবোঝ কিশোরীকে লোভ-লালসা ও বিভিন্ন প্ররোচনার মাধ্যমে যৌন সম্পর্ক স্থাপন করে। এক পর্যায়ে কিশোরী অন্তঃসত্তা হয়ে পড়ে। কিশোরীর পরিবার হতদরিদ্র হওয়ায় প্রভাবশালী বৃদ্ধার বিরুদ্ধে ঘটনাটি প্রকাশ করতে সাহস পায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক কিশোরীর আত্মীয়রা জানান, বৃদ্ধর হুমকি-ধমকি ও ভয়-ভীতির কারণে সময় ক্ষেপন হওয়ায় কিশোরীটি ৭ মাসের অন্তসত্তা। বিষয়টি এলাকায় ব্যাপক ভাবে আলোড়ন সৃষ্টি হলে ২৬ মে বৃস্পতিবার সকালে গোপনীয় ভাবে অভিযুক্তের আত্মীয়-স্বজন পারিবারিক ভাবে গ্রাম্য শালিসের মাধ্যমে ধামাচাপা দেয়ার চেষ্টা চালাচ্ছে।
সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত বৃদ্ধ ও তার আত্মীয়রা জোর পূর্বক কিশোরী ও তার পরিবারের লোকজনকে নিয়ে আত্ম গোপনে চলে যান।
এলাকাবাসী জানান, অন্তঃসত্তা কিশোরী লক্ষীগঞ্জ আলিয়া মাদ্রাসার ছাত্রী। মাদ্রাসার সুপারকে বিষয়টি অবহিত করা হলে তিনি তথ্য প্রদানে অপারগতা প্রকাশ করেন। আটপাড়া থানার অফিসার ইনচার্জ জানান অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স/বি

