ঢাকাবুধবার , ২২ ডিসেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আটপাড়ায় সংবাদ সম্মেলন

চমক নিউজ, ময়মানসিংহ
ডিসেম্বর ২২, ২০২১ ২:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

আটপাড়ায় সংবাদ সম্মেলন

আটপাড়া থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- নেত্রকোণার আটপাড়া উপজেলা প্রেসক্লাবে সোমবার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়নের হরিপুর গ্রামের রহিমা আক্তার।

তিনি তার লিখিত বক্তব্যে জানান যে, গত ১৩-১২-২০২১ইং তারিখে শ্রীরামপাশা গ্রামের পিয়াস ভগ্নিপতি চনু ফকিরের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়।

উক্ত ঘটনাকে কেন্দ্র করে ১৪-১২-২০২১ইং তারিখে ১২ জনকে আসামী করে আটপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনার সাথে আমার ছেলে বা পরিবারের লোকজন কোন ভাবে জড়িত না থাকার ফলেও আমার ছেলে মো: আলমগীরকে মিথ্যা অভিযোগে ৯নং আসামী করা হয়।

এতে আমার পারিবারিক সুনাম অক্ষুন্ন হচ্ছে এবং মিথ্যা অভিযোগের দায়ে পলাতক অবস্থায় মানবেতর জীবন-যাপন করিতেছি। বাদী পক্ষের লোকজন ঘটনার দিবাগত রাতে আমাদেও বাড়িতে দেশীয় অস্ত্রাদি নিয়ে অনধিকার প্রবেশ করে বাড়ি-ঘর ভাংচুর, নগদ অর্থ, ৩টি গরু, ১টি মটর সাইকেল ও পানীয় জলের ১টি পাম্প সহ আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়।

এ ঘটনার বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ইউ.পি চেয়ারম্যান অবগত আছেন। তিনি লিখিত বক্তব্যে তার ছেলেকে মিথ্যা অভিযোগের আসামী থেকে অব্যাহতির জন্য সাংবাদিক ও আইন প্রয়োগকারী সংস্থার উর্দ্ধতন কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

স/বি