আটপাড়ায় শীতবস্ত্র বিতরণ করেন ইএনও মাহফুজা সুলতানা
আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- হিম হিম ঠান্ডা আর কুশায়ায নাকাল জনজীবন। এর সঙ্গে যুক্ত হয়েছে ঠান্ডা বাতাস। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিন্ম আয়ের মানুষদের।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষ্যে শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষকে একটুখানি উষ্ণতা দিতে পাশে দাঁড়িয়েছে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা।
আটপাড়া উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যানদের মাধ্যমে শীতার্ত অসহায় ও দুঃস্থ অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এছাড়া তিনি নিজেও উপজেলার প্রতিটি এলাকায় বীর মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও নিন্ম আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করে যাচ্ছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা জানান, তীব্র শীতে উপজেলার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে সরকারের উপহার স্বরূপ শীতবস্ত্র কম্বল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সঙ্গে নিয়ে বিতরণ করে যাচ্ছি।
স/বি

