আটপাড়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- মাতৃভাষার প্রতি অকৃত্রিম ভালবাসা আর ভাষা শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে নেত্রকোণার আটপাড়ায় পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে উপজেলা শহীদ মিনাওে পুষ্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে দিবসটির সূচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম, আটপাড়া থানার অফিসার ইনচার্জ জাফর ইকবাল, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, আটপাড়া উপজেলা প্রেসক্লাব, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন।
এছাড়া সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে মাল্যদান।
প্রশাসন সকাল ১১ টায় উপজেলা হল রুমে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন। আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে আয়োজিত চিত্রাংন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

