আটপাড়ায় মৎস্য সপ্তাহে উদ্যোক্তাদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন
এম.পি অসীম কুমার উকিল
আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধু’র হাসিনার বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র্যালী, পোন মাছ অবমুক্ত ও উদ্যোক্তাদের মাঝে ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি সম্পাদক ও স্থানীয় সাংসদ অসীম কুমার উকিল। এ উপলক্ষে আজ (২৪ জুলাই) সকালে এক র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে বিভিন্ন পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। এছাড়া বিভিন্ন মৎস্য উদ্যোক্তাদের মাঝে ক্রেস্ট প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ, মৎস্য কর্মকর্তা রূপশ্রী দে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানিয়াজান ইউ.পি চেয়ারম্যান ফেরদৌস রানা আনজু, ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, তানিয়া নাজনীন চৌধুরী রেখা, অফিসার ইনচার্জ জাফর ইকবাল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, জেলা পরিষদের সদস্য মো: সুমন খান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আরিফুজ্জামান খান টিটু, যুবলীগ যুগ্ম সম্পাদক আরমান কবীর নিলয়, ছাত্রলীগ সহ-সভাপতি রবিউল আওয়াল নিলু, সকল ইউ.পি চেয়ারম্যানসহ উপজেলা আওয়ামী লীগের সকল শ্রেণির নেতৃবৃন্দ প্রমূখ।
স/বি

