ঢাকাবৃহস্পতিবার , ৪ আগস্ট ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আটপাড়ায় মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শাকিল আহমেদ

চমক নিউজ, ময়মানসিংহ
আগস্ট ৪, ২০২২ ২:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

আটপাড়ায় মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শাকিল আহমেদ

আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ-“শিক্ষা জাতির মেরুদন্ড”। তাই শিক্ষিত জাতি গঠনের লক্ষে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ।

নির্বাহী অফিসার আটপাড়ায় যোগদানের পর থেকেই নিয়মিত ভাবে উপজেলার প্রতিটি সরকারি-বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসায় পরিদর্শন করে যাচ্ছেন। তিনি প্রায়শই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষগণকে শ্রেণি পাঠদানে অধিকতর যন্ত্রবান হওয়ার এবং শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার লক্ষে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন।

এছাড়া তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষা অফিসার ও ইন্সট্রাক্টরগণকে প্রতিটি বিদ্যালয় পরিদর্শনের মাধ্যমে তদারকি বৃদ্ধি করে শিক্ষার মান উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করতে পরামর্শ দেন। এরই ধারাবাহিকতায় আজ (বুধবার) সকালে আটপাড়া থানা শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান তিনি।

পরিদর্শনকালে তিনি প্রতিটি শ্রেণি পাঠদানে অংশগ্রহণ করেন এবং সকল শিক্ষকগণকে পাঠদানে সক্রিয় অংশগ্রহণ করে শিক্ষার গুণগত মান উন্নয়নে আন্তরিকতার সহিত কাজ করার পরামর্শ দেন। শিক্ষার্থীর অভিভাবকগণের সাথে কথা বলে জানা যায়, নির্বাহী অফিসার আটপাড়ায় যোগদানর পর থেকেই বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করায় নিয়মিত ভাবে বিদ্যালয় গুলোতে পাঠদান কার্যক্রম চলমান আছে এবং শিক্ষার্থীদের মাঝেও লেখাপড়ার গতি কিছুটা ফিরে এসেছে। নির্বাহী অফিসারের এ ধরণের উদ্যোগকে অভিভাবকগণ প্রশংসা করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ বলেন, অন্যান্য উপজেলা থেকে আটপাড়া উপজেলা শিক্ষার গুণগত মানের দিকে যথেষ্ট পিছিয়ে রয়েছে। উপজেলার শিক্ষার মান উন্নয়নের লক্ষে নিয়মিত পরিদর্শন ও শিক্ষকগণকে দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়ে যাচ্ছি।

স/বি