আটপাড়ায় ভার্চ্যুয়ালের মাধ্যমে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
নেত্রকোনা জেলা প্রতিনিধি মো: আসাদুজ্জামান খান সোহাগ-
সারা দেশের ন্যায় নেত্রকোণার আটপাড়া উপজেলায় “প্রজনন স্বাস্থ্য ও অধিকার প্রাধান্য পেলে কাঙ্খিত জন্ম হারে সমাধান মেলে” শ্লোগানকে সামনে রেখে আজ রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কার্যালয়ের হল রুমে ভার্চ্যুয়ালের মাধ্যমে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়।
এতে সভাপত্বি করেন পরিকল্পনা কর্মকর্তা শোভন কুমার ঘোষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) ডা: মো: ফিরোজ খান, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিফাত তারেক সিদ্দিকী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, সকল পরিবার পরিকল্পনা পরিদর্শকগণ উপস্থিত ছিলেন।
স/বি

