আটপাড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন অসীম কুমার উকিল এম.পি
আটপাড়া থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ-
নেত্রকোণার আটপাড়ায় শনিবার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলা উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃকিত সম্পাদক অসীম কুমার উকিল এম.পি।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে শুনই ও দুওজ ইউনিয়ন। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম, নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, তানিয়া নাজনীন চৌধুরী রেখা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ফেরদৌস রানা আনজু ও সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ প্রমূখসহ আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবন্দ।
খেলায় দুওজ ইউনিয়ন বিজয় অর্জন করে। উদ্বোধনী বক্তব্যে এম.পি অসীম কুমার উকিল বলেন, জননেত্রী শেখ হাসিনার দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নেয়ার জন্য সর্বাত্মক চেষ্ট করে যাচ্ছেন।
করোনা মহামারীর সময় সকল আয়োজক ও অংশগ্রহণকারী দলকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশের মাধ্যমে খেলা সম্পন্ন করার আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে পাহাড়পুর, বিষ্ণুপুর ও কামতলা গ্রামবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে চলমান নির্মাণাধীন ব্রজীটি পরিদর্শন করেন।
স/বি

