ঢাকাবৃহস্পতিবার , ১৪ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আটপাড়ায় প্রতিবন্ধী বালিকা ধর্ষণের শিকার

চমক নিউজ, ময়মানসিংহ
এপ্রিল ১৪, ২০২২ ৩:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

আটপাড়ায় প্রতিবন্ধী বালিকা ধর্ষণের শিকার

আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ-নেত্রকোণার আটপাড়ায় লুনেশ্বর ইউনিয়নের খিলা গ্রামে প্রতিবন্ধী বালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, একই ইউনিয়নের খিলা গ্রামের মুখশোদ আলী ফকিরের ছেলে পল্লী চিকিৎসক শাহীন আলম নূরুজ্জমান (৩৫) প্রতিবন্ধী বালিকার নিজ বাড়িতে তাকে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করেন। বালিকার ডাক চিৎকারে ধর্ষিতার মা ও ভাই এগিয়ে আসলে অভিযুক্ত পালিয়ে যায়।

অভিযুক্তের বিষয়ে এলাকাবাসী জানান, সে পূর্বেও এ ধরণের কয়েকটি ঘটনা ঘটিয়েছে। প্রভাবশালী পরিবারের ব্যক্তি হওয়ায় বিষয় গুলো ধামাচাপা দিয়েছে। প্রতিবন্ধী ধর্ষিত বালিকার মাতা বাদী হয়ে ১২ এপ্রিল আটপাড়া থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে আটপাড়া থানার অফিসার ইনচার্জ জাফর ইকবাল জানান, থানায় মামলা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

স/বি