আটপাড়ায় পিকাপ ভ্যানের ধাক্কায় প্রান গেল রিক্সা চালকের
আটপাড়া (নেত্রকোনা) থেকে আসাদুজ্জামান খান সোহাগ- মঙ্গলবার দুপুর ১২ টায় নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার মির্জাপুর গ্রামের মেড়ে বানিয়াজান ইউনিয়নের ইটাখলা গ্রামে ব্রুজের বাজারের মনোহারি ব্যবসায়ী সুবোধ চক্রবর্তীর ছেলে সঞ্চল চক্রবর্তী পিকাপ ভ্যান চালিয়ে আসার সময় রিক্সায় বষে থাকা নুনেশ্বর ইউনিয়নের দেওগাও গ্রামের আব্দুর রশিদের ছেলে আঞ্জ মিয়া (৫৫) পিকাপ ভ্যানের ধাক্কায় গুরুত্বর আহত হয়।
স্থানীয়রা আহতকে উদ্ধার করে আটপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে।
অপর দিকে আটপাড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে পিকাপ ভ্যান ও রিক্সাটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসলেও ঘাতক ড্রাইভার পালিয়ে যায়।
আটপাড়া থানার অফিসার্স ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চীত করে বলেন, নিহতের লাশ হাসপাতালে আছে তার ময়নাতদন্ত করা হবে আর মামলার প্রস্তুতি চলছে।
স/বি

