আটপাড়ায় ধান কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত-১২
আটপাড়া থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ-
নেত্রকোণার আটপাড়ায় আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দুওজ ইউনিয়নে ধান কাটাকে কেন্দ্র করে চারিগাতীয়া ও মোগলহাট্টা গ্রামের লোকজনের সমন্বয়ে দরবার শালিসের বসে।
এ সময় উভয় গ্রামের বকুল মিয়া ও সাদেক মিয়ার লোকজনের সাথে কথা কাটাকাটি এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ১২ জন আহত হয়।
আহতদের মধ্যে আল্লাদের মা (৭৫), সাদেক (৬০), আব্দুল হক (৪০), রুবের (৩৫), ছোটন (২৫), নূরজাহান (৩৫) ৬ জনের অবস্থায় আশংকজন হলে তাদেরকে ময়মনসিংহ মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়। এছাড়া অন্যান্য আহতদের মধ্যে আতিক (২২), সাফায়েত (২৭), ভিক্ষু মিয়া (৩৫), শিবুল (৪৫), বকুল (৫৫), জয় (১২) আটপাড়া সরকারি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এ বিষয়ে কর্তব্যরত ডাক্তার সেলিনা সুলতানা ইভা জানান, গুরুত্বর আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি।
স/বি

