আটপাড়ায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা
আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- আজ সোমবার নেত্রকোণার আটপাড়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলামের সভাপতিত্বে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। বন্যায় কারণে যে সকল পরিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যান্য আশ্রয় কেন্দ্রে বসবাস করছে তাদের সার্বিক খোঁজ খবর রাখা এবং তাদেরকে সহযোগিতা করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং দূর্যোগ মন্ত্রণালয় কর্তৃক প্রাপ্ত বরাদ্দের প্রেক্ষিতে তালিকা প্রস্তুত করে জরুরী ভিত্তিতে জি.আর চাল বিতরণ করার জন্য সকল ইউ.পি চেয়ারম্যানকে বলা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার, মো: শাকিল আহমেদ, ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, তানিয়া নাজনীন চৌধুরী রেখা, অফিসার ইনচার্জ জাফর ইকবাল, ইউ,পি চেয়ারম্যান মো: আব্দুস সাত্তার, মো: রোকন-উজ্জামান রোকন, মো: শাহজাহান কবীর, মো: ফেরদৌস রানা আঞ্জু, অখিল চন্দ্র দাস, মো: সায়েদুল হক তালুকদার ও মো: শাহজাহান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ প্রমূখ।
এ ব্যাপারে সভার সভাপতি হাজী মো: খায়রুল ইসলাম বলেন, বন্যা দুর্গত কোন পরিবার বা কোন সদস্যকে সরকারি সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। সরকারি সুবিধার পাশাপাশি বেসরকারি বা ব্যক্তি উদ্যোগে বন্যা দুর্গতের সহযোগিতা করার জন্য সকলকে আহŸান জানান।
স/বি

