ঢাকাবুধবার , ৫ মে ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আটপাড়ায় দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল নগদ অর্থ বিতরণ করেন নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা

চমক নিউজ, বেনাপোল অফিস
মে ৫, ২০২১ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

আটপাড়ায় দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল নগদ অর্থ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা

নেত্রকোণা (আটপাড়া) মো: আসাদুজ্জামান খান সোহাগ- সারা দেশে দুঃস্থদের মাঝে দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের নগদ অর্থ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসাবে বিতরণ করা হয়।

এ উপলক্ষে নেত্রকোণার আটপাড়ায় বুধবার ৭টি ইউনিয়নের ৫শত জন করে মোট ৩ হাজার ৫শত জন সুফলভোগীর মাঝে ১৭ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া ও প্রতিটি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার। এছাড়া স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যান, ইউ.পি সচিবগণ ও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সরেজমিনে পরিদর্শনকালে দেখা যায়, করোনা মহামারির সময় নির্বাহী অফিসারের নির্দেশনায় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক উপস্থিত সুফলভোগীদের মাঝে ঈদ উপহার তুলে দেয়া হয়। সুফলভোগীদের সাথে কথা বললে জানান, আমরা মাননীয় প্রধানন্ত্রীর ঈদ উপহার পেয়ে আনন্দিত। আমরা শেখ হাসিনার দীর্ঘয়ু কামনা করি।