আটপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্ভোধন করেন এমপি অসীম কুমার উকিল
মোঃ আসাদুজ্জামান খান সোহাগ নেএকোনা জেলা প্রতিনিধি-
নেত্রকোনা আটপাড়ায় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তর সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে।
এরই ধারাবাহিকতায় ২৬ আগস্ট বৃহস্পতিবার সকাল ৯টায় আটপাড়া থানা পুকুরে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে পোনামাছ অবমুক্ত করেন স্হানীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল এম”পি।
উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়াজনে পোনা মাছ অবমুক্ত করন অনুষ্টানে এ সময় আরো উপস্হিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি হাজী খায়রুল ইসলাম,নির্বাহী অফিসার মাহফুজা সৃলতানা, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, প্যনেল চেয়ারম্যন তানিয়া নাজনীন চৌধুরী রেখা, ভারপ্রাপ্ত অফিসার ইন্চার্জ জাফর ইকবাল,ওসি তদন্ত খোকন কুমার সাহা,মৎস্য কর্মকর্তা রুপশ্রী দে, উপজেলা আঃলীগ সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যন ফেরদৌস রানা আন্জু, ছাএলীগের সভাপতি রাহাত বিশ্বাস উপজেলা আঃলীগ নেতা সাইদুল হক তালুকদার,হাজী মোজাম্মেল হক,শাহজাহান কবীর, উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ,আঃলীগ নেতা আরিফুজ্জামান খান টিটু,জহিরুল ইসলাম খান হিরা, মৎস্য অফিসের অফিস সহকারী বাঁধন দত্ত সহ অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দ, উপজেলা যুবলীগ সভাপতি নিজাম ইয়ার খান নিজাম, সম্পাদক রোকনুজ্জামা রোকন, প্রেস ক্লাব সম্পাদক আসাদুজ্জামান খান সোহাগ,সাংবাদিক ফোরাম সভাপতি রাশেদুল হাবিব ভূইয়া ইকবাল, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, ছাত্রলীগ সম্পাদক তানভীর আহমেদ সহ উপজেলা আঃলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ প্রমুখ।
স্হানীয় সংসদ সদস্য উপজেলা আইন শৃংখলা কমিটি, সমন্বয়কমিটি ও স্বাস্হ্য কমিটির সভায় অংশ গ্রহন করেন। । এখানে আরো উল্লেখ যে এই দিন উপজেলা বিভিন্ন পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।

