আটপাড়ায় জাতীয় ইঁদুর নিধন অভিযান পালিত
আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ– সারা দেশের ন্যায় নেত্রকোণার আটপাড়ায় জতীয় ইঁদুর নিধন অভিযান পালিত হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ইঁদুর নিধন অভিযানটি পরিচালনা করেন।
জেলার দূর্গাপুর উপজেলার বার বার জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক মো: তাজুল ইসলাম এ প্রশিক্ষণে কৃষকগণকে ইঁদুর নিধনের প্রশিক্ষণটি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ, ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, তানিয়া নাজনীন চৌধুরী রেখা, কৃষি কর্মকর্তা ফয়জুন নাহার নিপা, সম্প্রসারণ কর্মকর্তা মো: আশিকুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, জেলা সার ডিলার সমিতির সাধারণ সম্পাদক মো: নূরুল আমীন তালুকদারসহ স্থানীয় সিআইজি সমিতির কৃষকগণ প্রমূখ।
স/বি

