ঢাকাবুধবার , ১৭ মার্চ ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আটপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু’র জন্ম বার্ষিকী পালিত

চমক নিউজ, ময়মানসিংহ
মার্চ ১৭, ২০২১ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

আটপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু’র জন্ম বার্ষিকী পালিত

আটপাড়া থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, কেক কাটা, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণীসহ নানা আয়োজনে সারা দেশের ন্যায় নেত্রকোণার আটপাড়ায় বঙ্গবন্ধু’র ১০১ তম জন্মদিন ও জাতিয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানার সভাপতিত্বে দিবসটি পালন উপলক্ষে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও কেক কাটার মাধ্যমে দিবসটির সূচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, অফিসার ইনচার্জ জাফর ইকবাল, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: জহিরুল ইসলাম খান হীরা, সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, যুবলীগ সভাপতি মো: নিজাম ইয়ার খান, সম্পাদক মো: রোকনুজ্জামান রোকন, ছাত্রলীগের সহ-সভাপতি রবিউল আওয়াল লিলু প্রমূখ।

এছাড়া উপজেলা আওয়ামী লীগ দিবসটি উপলক্ষে পৃথক কর্মসূচীর মাধ্যমে দিবসটির উদ্ধসঢ়;যাপন করা হয়। এ উপলক্ষে সকাল ৮ ঘটিকায় দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম, সম্পাদক ও বানিয়াজান সদর ইউ.পি চেয়ারম্যান মো: ফেরদৌস রানা আনজু, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সকল সহযোগী সংগঠন উপস্থিত ছিলেন।

স/বি