আটপাড়ায় ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতি
পরিদর্শনে ইউএনও মো: শাকিল আহমেদ
আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- নেত্রকোণার আটপাড়ায় সোমবার সকালে আকষ্মিক ঘূর্ণিঝড়ে কয়েকটি ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়েছে।
জানা যায়, বানিয়াজান ইউনিয়নে আটপাড়া, হাসপাতাল রোড, বানিয়াজান, মোবারকপুর, ছয়াশী, চাড়িয়া, মহিষপুর, বাখরপুর, পাহাড়পুর, স্বরমুশিয়া ইউনিয়নে অভয়পাশা, রামেশ্বরপুর, কৃষ্ণপুর, দেশীউড়া, তিলকপুর, তেলিগাতী ইউনিয়নের দিয়াড়া, শ্রীপুর, মঙ্গলসিদ্ধ, কাজান্তিসহ কয়েকটি গ্রামের ঘর-বাড়ি, পশু-পাখি, বিভিন্ন প্রজাতির গাছ-পালা ও বৈদ্যুতিক খুঁটির ব্যাপক ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ের সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ, অফিসার ইনচার্জ জাফর ইকবাল, উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠন ক্ষতিগ্রস্থ গ্রাম গুলোর পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনের সাথে সমবেদনা প্রকাশ করেন। এছাড়া ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ এর লোকজন রাস্তায় পড়ে থাকা গাছ-পালা ও বৈদ্যুতিক খুঁটি সরানোর কাজ করে যাচ্ছেন।
স্থানীয় সাংসদ অসীম কুমার উকিল প্রতিবেদককে জানান, আমি ঢাকা থেকে রওনা হয়েছি আগামীকাল সকাল ৭টায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করব।
উপজেলা নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ বলেন আটপাড়ার কয়েকটি ইউনিয়নে আকষ্মিক ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। আমি পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে সমবেদনা জানিয়েছি।
স/বি

