আটপাড়ায় কৃষি জমিতে বিষ প্রয়োগে রোপনকৃত ধানের চারা নষ্ট করায় কৃষকের মানববন্ধন
আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলা তেলিগাতী ইউনিয়নে মানবন্ধন পালন করেছেন কৃষকরা। কৃষক কামরুজ্জামান বাবলু’র ইরি-বোর মৌসুমে রোপনকৃত ১২ একর ভূমির ধানের চারা নষ্ট করায় এলাকাবাসী একত্রিত হয়ে পালগাঁও গ্রামে আজ সোমবার দুপুরে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা কৃষি অফিসার ও উপজেলা প্রশাসনের নিকট অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগ প্রকাশ, গত ৪ ফেব্রæয়ারী ভোরে পালগাঁও গ্রামের কৃষক কামরুজ্জামান বাবলু’র ফসলী ভূমিতে দুষ্কৃতিকারী একই গ্রামের চান মিয়া ফকিরের ছেলে মো. স¤্রাট ও শামছুল হক, কালাম উদ্দিন মুন্সীর ছেলে মাসুদ মিয়া, বাবুল মিয়ার ছেলে ইমরান মিয়া, স¤্রাট মিয়ার ছেলে মো: কাওসার ও সুমন মিয়া, নাজিম উদ্দিনের ছেলে মো: জনি মিয়া ও কেন্দুয়া উপজেলার বহুলী গ্রামের গফুর আলীর ছেলে রফিকুল ইসলাম পূর্ব শত্রæতার জেরে বিষ প্রয়োগে স্প্রে মেশিনের মাধ্যমে ভূক্তভোগীর ১২ একর ফসলী ভূমির রোপনকৃত ধানের ক্ষেত বিনষ্ট করে।
এতে ভূক্তভোগী কৃষকের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে অভিযোগে উল্লেখ করেন। ভুক্তভোগী কৃষক কামরুজ্জামান বাবলুর সাথে সরেজমিনে সাংবাদিকে কান্না জড়িত কন্ঠে জানান, আমি প্রতি বৎসর আমার ১২ একর ভূমিতে প্রায় ১০ লাখ টাকার ধান উৎপাদন করতাম। কিন্তু দুষ্কৃতিকারীরা আমার রোপনকৃত সাকুল্য ভূমির ফসল নষ্ট করায় বর্তমানে আমি নিঃস্ব।
পরিবারের সদস্যদের নিয়ে আমাকে পথে বসতে হবে। আমি উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করি। এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র দাস ঘটনার সত্যতা স্বীকার করেন এবং দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে প্রশাসনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
উপজেলা কৃষি অফিসার ফয়জুন নাহার নিপার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, আমি নতুন যোগদান করেছি। মানবন্ধনে কৃষকের দাবি কৃষি অফিসের কর্মকর্তারা এখনও আসে না । এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা প্রস্ততি চলছে ।
স/বি

