ঢাকাশনিবার , ২৯ মে ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আটপাড়ায় ইঞ্জিনিয়ার খন্দকার ইমনের বাড়িতে দুর্বৃত্তদের হামলা

চমক নিউজ, ময়মানসিংহ
মে ২৯, ২০২১ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

আটপাড়ায় ইঞ্জিনিয়ার খন্দকার ইমনের বাড়িতে দুর্বৃত্তদের হামলা

আটপাড়া থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ-

নেত্রকোণার আটপাড়ার শুনই ইউনিয়নে উত্তর মনসুরপুর গ্রামের ইঞ্জিনিয়ার খন্দকার ইমনের বাড়িতে দুর্বৃত্তদের হামলা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত ৩ ঘটিকার সময় ইঞ্জিনিয়ার খন্দকার ইমনের বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালায়।

এ সময় জানালার কাঁচ ভাঙ্গার বিকট শব্দে আসে-পাশের লোকজন টের পেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। সরেজমিনে ঘুরে দেখা যায়, বাড়ির উত্তর পার্শ্বের ড্রয়িং রুমে ২টি জানালা ও বেড রুমের ১টি জানালার কাঁচ ভেঙ্গে ফেলে।

হামলার শিকার ইঞ্জিনিয়ার ইমন জানান, রাত আনুমানিক ৩ ঘটিকার সময় হঠাৎ বিকট শব্দে আমার ঘুম ভেঙ্গে যায়। ঘুম থেকে জেগে দেখি কিছু লোক জানালার কাঁচ ভেঙ্গে এবং আমি যে রুমে রাতে ঘুমিয়ে ছিলাম সেই রুমের জানালা ভেঙ্গে বাহির থেকে দেশী অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা চালায়। তিনি আরো জানান আমাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা।

এই পরিস্থিতিতে আমি ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে আমার ঘরের দরজা বাহির থেকে দুর্বৃত্তরা বন্ধ করে দেয়। এছাড়া আমার বাড়ির অন্যান্য ঘরের দরজাও একই প্রক্রিয়ায় বন্ধ করে দেয়।

ঘর থেকে দরজা খুলে বের হতে না পেরে আমি দু’তলার ছাদ থেকে লাফ দিয়ে নিচে নেমে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যেতে সক্ষম হয়। বিষয়টি আটপাড়া থানা পুলিশকে অবহিত করলে আটপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি।

স/বি