ঢাকাবুধবার , ৭ সেপ্টেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আটপাড়ার সেতুর বাজারে দোকান ও ভূমি অবৈধ ভাবে ক্রয়-বিক্রয় করে টাকা আত্মাসাৎ এর অভিযোগ

চমক নিউজ, ময়মানসিংহ
সেপ্টেম্বর ৭, ২০২২ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

আটপাড়ার সেতুর বাজারে দোকান ও ভূমি অবৈধ ভাবে ক্রয়-বিক্রয় করে টাকা আত্মাসাৎ এর অভিযোগ

ময়মনসিংহ ব্যুরো প্রধান শেখ বিপ্লব: নেত্রকোণার আটপাড়া উপজেলার সেতুর বাজারে দোকান ও ভূমি অবৈধ ভাবে ক্রয়-বিক্রয় করে টাকা আত্মসাৎ করার ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বরাবর গোয়াতলা গ্রামের লাল হোসেনের ছেলে সাইদুল ইসলাম লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আটপাড়া উপজেলার সেতুর বাজারের বাজার উন্নয়ন কমিটির বর্তমান সভাপতি মো: এখলাছ মিয়া ও সাধারণ সম্পাদক মো: মাহমুদুল হাসান খান রুবেল এবং মো: খায়রুল ইসলাসসহ কয়েকজন স্বার্থন্বেষী ব্যক্তি সমিতির গঠনতন্ত্র ব্যতীরেখে অবৈধ পন্থায় পূর্ববর্তী কমিটি বাতিল করে মনগড়া ভাবে জোর পূর্বক কমিটি তৈরি করে বাজার পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন।

তাদের এ ধরণের কার্যকলাপে সাধারণ ব্যবসায়ী ও বাজারের ভূমির মালিকগণ সন্তুষ্ট নয়। তাছাড়া তারা কমিটির দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন স্বেচ্ছাচারিতামূলক আচরণ করে যাচ্ছেন। কমিটির লোকজন বাজারের ভূমির দখলদারদের অবহিত না করেই বিভিন্ন লোকজনের নিকট অবৈধ পন্থায় বিপুল পরিমাণ টাকার বিনিময়ে জমি হস্তান্তর করার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। এতে বাজারের ব্যবসায়ীগণ ও জমির দখলকারগণ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

বাজারের ব্যবসায়ী ও ভূমির মালিকগণ সহজ-সরল প্রকৃতির লোক হওয়ায় প্রতিবাদ করতে সাহস পায় না। তাছাড়া কিছু ব্যবসায়ীগণ তাদের এ ধরণের কার্যকলাপের প্রতিবাদ করলে সমিতির সভাপতি মো: এখলাছ মিয়া ও সাধারণ সম্পাদক মো: মাহমুদুল হাসান খান রুবেল এবং খায়রুল ইসলাম তাদের নিজস্ব সন্ত্রাসী বাহিনী দ্বারা হুমকি ধমকি ও ভয়-ভীতি প্রদর্শন করে থাকেন।

ফলে সাধারণ ব্যবসায়ী ও জমির দখলকারগণ ভূমি অবৈধ পন্থায় বিক্রি করে তাদেরকে কোন প্রকার টাকা না দিয়ে সাকুল্য অর্থ নিজের মধ্যে ভাগ বাটোয়ারা করে আর্থিক ভাবে স্বাবলম্বী হচ্ছেন। ভোক্তভোগীরা উপরোক্ত ঘটনার প্রেক্ষিতে সরেজমিনে তদন্ত সাপেক্ষে সাধারণ ব্যবসায়ী ও ভূমির দখলদারদের রক্ষা করার আহŸান জানান।

স/বি