ঢাকাবৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আটপাড়ার সারের ঘাটতি না থাকায় ন্যায্য মূল্যে সার পাচ্ছেন কৃষকরা

চমক নিউজ, ময়মানসিংহ
সেপ্টেম্বর ৮, ২০২২ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আটপাড়ার সারের ঘাটতি না থাকায়
ন্যায্য মূল্যে সার পাচ্ছেন কৃষকরা

আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। সরকার বার বার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে কৃষকগণের কল্যাণে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, নেত্রকোণার আটপাড়ায় সার বিক্রয়ের জন্য ৭টি ইউনিয়নে মূল ডিলার ৯ জন এবং সাব-ডিলার ৬২ জন। নিয়োগকৃত ডিলারদের মাধ্যমেই প্রান্তিক কৃষকসহ সকলেই সার ক্রয় করে থাকেন। সেপ্টেম্বর মাসে আটপাড়ায় বরাদ্দকৃত ইউরিয়া ১৮০, টিএসপি ২৫, এমওপি-১৭৬ ও ডিএপি-১৬১ মেট্রিক টন। উত্তোলন ইউরিয়া- ১০০ (চলমান), টিএসপি ২৫ (চলমান), এসডপি- ৭৪ (চলমান) ও ডিএপি-১৫ (চলমান) মেট্রিক টন। বর্তমানে মজুদ রয়েছে ইউরিয়া- ১৪০, টিএসপি-০৪, এমওপি – ৫৮ ও ডিএপি-১৯ মেট্রিকটন।

স্বরমুশিয়া ইউনিয়নের অভয়পাশা গ্রামের কৃষক ফজলু মিয়া জানান, আমার ২.০০ একর জমিতে আমন ধানের চারা রোপন করেছি। বর্তমানের সারের পর্যাপ্ত মজুদ থাকায় আমরা ন্যায্য মূল্যে সার ক্রয় করতে পারছি।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফয়জুর নাহার নিপা জানান, আটপাড়া উপজেলায় সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। আমি নিজে উপস্থিত থেকে প্রতিটি ইউনিয়নের দায়িত্ব উপ-সহকারী কর্মকর্তাদের সমন্বয়ে নিয়োগকৃত ডিলারদের সার বিক্রয়ের কার্যক্রম তদারকি করে যাচ্ছি।

নির্বাহী অফিসার ও উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি মো: শাকিল আহমেদের সাথে কথা বললে তিনি জানান, আটপাড়ায় মূল ডিলার ও সকল সাব ডিলারদের নিয়ে সভা করে তাদেরকে কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে সার বিক্রয় করার জন্য নির্দেশনা দিয়েছি। যদি কেউ এর ব্যতিক্রম করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স/বি