ঢাকাসোমবার , ২ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আটপাড়ায় যুগল প্রেমিক/প্রেমিকার ১ মাসের কারাদন্ড

চমক নিউজ, ময়মানসিংহ
আগস্ট ২, ২০২১ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

আটপাড়ায় যুগল প্রেমিক/প্রেমিকার ১ মাসের কারাদন্ড

মোঃ আসাদুজ্জামান খান সোহাগ –
নেত্রকোনার আটপাড়ায় স্কুল ছাত্রীর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চার দিন যাবত অবস্থান নিয়েছে।
ঘটনা সুত্রে জানা যায়, প্রেমিকা স্কুল ছাত্রী সাদিয়া আশা, পিতা ফজলুর রহমান, গ্রাম -মহেশ্বর খিলা , উপজেলা আটপাড়া জেলা নেত্রকোনা এর সাথে একই গ্রামের আব্দুল বারেকের ছেলে মনির হোসেনের এক বছর প্রেমের সম্পর্ক ছিল।
প্রেমিক একজন গার্মেনস কর্মী। ঈদ এবং লকডাউন কে সামনে রেখে প্রেমিক মনির বাড়িতে আসলে গত ২৭শে জুলাই মংলবার সন্ধ্যায় সে প্রেমিকা সাদিয়াকে নিজ বাড়িতে নিয়ে আসে।
বাড়িতে আসার পর প্রেমিক মনিরের অভিবাবকরা প্রেমিকা সাদিয়াকে মেনে নিতে অস্বীকৃতি জানালে মনির অভিবাবকদের কথা মেনে নেয়ায় প্রেমিকা সাদিয়া চার দিন প্রেমিকের বাড়িতে অবস্হান নেয়।
এ নিয়ে বাল্য বিবাহ সংঘটনের অভিপ্রায়ের অপরাধে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭(১) ধারায় মোঃ মনির হোসেন (১৫) ও উম্মে সাদিয়া আশা (১৫) এই দুই অপ্রাপ্তবয়স্ক প্রেমিক-প্রেমিকা কে ১ মাসের জন্য জেলা কারাগার নেত্রকোণার মাধ্যমে কিশোর মনিরকে জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্র টঙ্গী গাজীপুর, এবং কিশোরী সাদিয়া আশাকে জাতীয় কিশোরী উন্নয়ন কেন্দ্র কোনাবাড়ি গাজীপুরে পাঠানোর আদেশ দিয়েছেন, ভ্রাম্যমাণ আদালত। আটপাড়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া ১ আগস্ট রোববার বিকেলে তাদের এ দণ্ড প্রদান করেন।
স/বি