ঢাকারবিবার , ৬ ডিসেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আজ মেহেরপুর মুক্ত দিবস

admin
ডিসেম্বর ৬, ২০২০ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

আজ মেহেরপুর মুক্ত দিবস

মুজাহিদ মুন্না, মেহেরপুর প্রতিনিধি : আজ ৬ ডিসেম্বর। ঐতিহাসিক মুজিবনগর কেন্দ্রীক মেহেরপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের প্রথম রাজধানী মুজিবনগর খ্যাত মেহেরপুর হানাদার মুক্ত হয়। মুক্তিযোদ্ধাদের গেরিলা হামলায় দিক-বিদিক হারিয়ে পাকিস্থানী হানাদার বাহিনী ৫ ডিসেম্বর বিকেল থেকে গোপনে তারা মেহেরপুর ছাড়তে থাকে। পরের দিন ৬ ডিসেম্বর রাজনৈতিক মর্যাদাপুর্ণ মেহেরপুর জেলা হানাদার মুক্ত হয়।

২ ডিসেম্বর গাংনী হানাদার মুক্ত হলে শিকারপুরে (ভারত) অবস্থিত মুক্তি বাহিনীর এ্যাকশন ক্যা¤েপর ক্যাপ্টেন তৌফিক এলাহী চৌধুরী হাটবোয়ালিয়ায় এসে মুক্তিবাহিনীর ঘাঁটি স্থাপন করে। মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী সম্মিলিত ভাবে ৫ ডিসেম্বর মেহেরপুরে প্রবেশ করে। ১ ডিসেম্বর মেহেরপুর বিমুক্ত হলেও সীমান্তে পাকবাহিনীর পুঁতে রাখা অসংখ্য মাইন অপসারনের মধ্য দিয়ে মেহেরপুর পুরোপুরি ভাবে হানাদার মুক্ত হয় ৬ ডিসেম্বর।

মেহেরপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম বলেন, ৫ ডিসেম্বর আমরা রাত আনুমানিক ১২/১টার দিকে আমরা সুবেদার সামসুল ইসলামের নেতৃত্বে বারাদির পাটকেলপোতা গ্রামে শক্তি শালী অ্যামবুশ তৈরি করে ছিলাম। আমরা সেখানে মর্টার দিয়ে কয়েকটি আক্রমন চালিয়ে পাক বাহিনীর একটি গাড়ি আমরা পুড়িয়ে দিয়েছিলাম। আর বাকি গাড়িগুলো পালিয়ে যায়। তারপর থেকে বিভিন্ন মাধ্যম থেকে খবর আসতে থাকলো পাক বহিনীরা মেহেরপুর ছেড়ে পালিয়েছে।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বশির আহমেদ জানান, ৫ ডিসেম্বর আমরা মুজিবনগর থেকে গাংনী উপজেলার ভাটপাড়া পর্যন্ত কঠিন অ্যামবুশ তৈরি করে বেরিকেড সৃষ্টি করেছিলাম। আমাদের শক্ত অবস্থানের খবর জানতে পেরে পাকবাহিনীরা ৫ ডিসেম্বর থেকে মেহেরপুর ছাড়তে শুর করেছিল। ৬ ডিসেম্বর ভোরে আমরা জানতে পারলাম মেহেরপুর পুরোপুরি শুত্রমুক্ত হয়েছে। তখন সবাই জয় বাংলা শ্লোগান দিয়ে মেহেরপুর মুক্ত ঘোষনা করি।

স/এষ্