ঢাকামঙ্গলবার , ২৩ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আজ থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জন

admin
জানুয়ারি ২৩, ২০১৮ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষা জাতীয়করণসহ কয়েকটি দাবিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে দেশের সব বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণদিবস ক্লাস বর্জন কর্মসূচি পালন করবে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি। এ কর্মসূচি ২৭ জানুয়ারি পর্যন্ত চালানোর ঘোষণা দিয়েছে তারা।

এদিকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সোমবার (২২ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে অষ্টম দিনের মতো আমরণ অনশন করেছেন। টানা এই কর্মসূচির পাশেই জাতীয়করণের দাবিতে সোমবার প্রতীকী অনশন করেছেন তৃতীয় ধাপে জাতীয়করণ থেকে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা।

শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় ও আদর্শে বিশ্বাসী নয়টি শিক্ষক-কর্মচারী সংগঠনের সমন্বয়ে গড়ে ওঠা এক মোর্চা। কিছুদিন আগে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই মোর্চা বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেয়।

স/এন