জবি প্রতিনিধি (জি এ এমমাহফুজ আলম):‘বির্তকে শানিত চৈতন্য’ স্লোগানকে সামনে রেখে জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (জেএনইউডিএস)জবিতে আয়োজন করেছে চার দিনব্যাপী বিতর্ক কর্মশালা ও আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা।গত বুধবার (১৭ মে ২০১৭) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উদ্যোগে ১৭ ও ১৮ মে দুই দিনব্যাপী ১৩ তম বিতর্ক কর্মশালা এবং ১৯ ও ২০ মে দুইদিন ব্যাপী ১১তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যাক্ষ অধ্যাপক মো সেলিম ভূইঁয়া,রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান এবংডিবেটিং সোসাইটির মডারেটর মো নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল আহমেদ। সাধারণ সম্পাদক সবুজ রায়হান এর পরিচালনায়এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিতার্কিক ও শিক্ষার্থীবৃন্দ।
উক্ত কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন জবি বর্ষসেরা বিতার্কিক বাংলাদেশ টেলিভিশনের বিতর্ক অনুষ্ঠানের নির্দেশক জনাব রুবাইয়াত রাকিব, জবি সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক জনাব মামুনুর রশীদ শেখ, সিটি এফ এম এর হেড অফ ডিরেক্টর মোঃ হুমায়ুন কবির (আর জে),যমুনা টিভির সংবাদ উপস্থাপক দেবাশীষ রঞ্জন সরকার, জেএনইউডিএস এর সাবেক সভাপতি সিনিয়র এএসপি জনাব ইফতেখায়রুল ইসলাম, জেএনইউডিএস এর সাবেক আহবায়ক জনাব নাসির উদ্দিন পিটু ও জনাব হাসান জাকির। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি জনাব সালাহউদ্দিন সাদি, সাবেক সফল সাধারণ সম্পাদক ইমরান এইচ তালুকদার ও সাবেক প্রচার সম্পাদকসফল সংগঠক গাজী আবু হোরায়রা প্রমুখ।
স/এষ্

