ঢাকাবুধবার , ২৭ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আজ আমার জন্মদিন । বলতে বলতে জীবন থেকে অর একটি বছর শেষ।।


ডিসেম্বর ২৭, ২০১৭ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

আজ আমার জন্মদিন, এ নিয়ে হৈ-হুল্লোর করার কিছু নেই । কেননা আমি এখনো এমন কোন মহত্ কর্ম করিনি যে সাধারণেরা তা নিয়ে মাতামাতি করবে ! প্রতিটা সেকেন্ডে এগিয়ে যাচ্ছি মৃত্যুর দিকে । মোট হিসেবে একবছর কাছে চলে এলো মৃত্যু ।
নিত্য নৈমেত্তিক জীবন যাবনের মত আজকে আমার জন্মদিন বলে খুব একটা আলাদা দিন কাটে নি ! একদম সাধারন দিনগুলোর মতই গেছে ।
তারপরেও একাকী খুশিই থাকি সারাদিন ।
জন্মানোর তারিখ টা মনে হয় সবার কাছেই অনেক প্রিয় হয় এবং দিনটাকে একান্তই নিজের মনে হয় !
শুভ জন্মদিন!!সৃষ্টিকর্তার দরবারে আমারও প্রার্থনা যেন আজ শুরু হওয়া নতুন বছরটি ভালো যায়।নিজে কখনো নিজের অমঙ্গল কামনা করেনা।আর মঙ্গল কামনার অধিকাংশ সময় হচ্ছে কেবল সৃষ্টিকর্তার প্রার্থনারত সময়ে পবিত্র স্থানে।নিজের জন্মদিনে আমরা অন্যের অভিবাদনের অপেক্ষায় থাকি,কখনো নিজে একবার নতুন বছরে নিজের মঙ্গল কামনা করে প্রার্থনা করিনা,করলেও তা সংখ্যায় অনেক কম।একটি বছর অতিবাহিত হওয়া মানে পৃথিবীতে নিজের স্থায়ীত্ব থেকে একবছর কমে যাওয়া।বেচে থাকাকে ঘিরে লালিত পালিত অনেক স্বপ্নের আরো কাছাকাছি চলে যাওয়া।যদিও স্বপ্নের কোন মৃত্য নেই নিজের কাংখিত স্বপ্ন অর্জনের পরও মানুষ আরেক স্বপ্নের দিকে নিজেকে ধাবিত করে।কারো স্বপ্ন অধরাই থেকে যায়।কেউবা বেচে থেকেও নিজের কাংখিত স্বপ্নের সাথে নিজের মিলন ঘটাতে পারেনা।তারই পথ ধরে অন্য সকলের মত আমারও জীবন চলছে।আর জীবন চলার পথে আজ আমার আরো একটি বছরের পরিসমাপ্তি ঘটল।আমি বলব স্বপ্নের কাছাকাছি নয় মৃত্যর আরেকটু কাছে নিয়ে পৌছলাম ।হয়ত পৃথিবীর অনেক স্বাধ এখনো অপুর্ন রয়ে গেছে তাতে কী?যে স্বাধ এত গুলো বছর পেয়ে এসেছি তাতেই বা কম কিসে?পৃথিবীতে আলোর মুখ না দেখলে তো তাও সম্ভব হত না।দুঃখের মুহুর্ত বা সময়গুলো বাদ দিলেতো বাকি সকল সময় ই ছিল সুখের কেউ কী বলতে পারবো সঠিক এ সময়ের পরিমান কত ঘন্টা?পার করে আসা সময়ের মধ্যে আনন্দে আমরা সুনির্দিষ্ট কতটা সময় কাটিয়েছি?বলতে পারবোনা,তবে এ সময়ের পরিমানও কম নয়।অনেক সময় আমরা কাটিয়েছি অনেক আনন্দে,কারনে অকারনে আমরা হেসেছি অনেক দিন,ঘন্টা,মাস।এ হাসিটুকুকে নিজের প্রাপ্তি মনে করেই এগিয়ে যাই।আর এ হাসির যোগান দাতা তো মা বাবাই,যাদের কারনে পৃথিবীতে আসতে পেরেছি।তাহলে আমি/আমরা প্রতিটা জন্মদিনে মা বাবার কৃতজ্ঞতা স্বীকার করে তাদের প্রান ভরে স্মরন করে তাদের কল্যান কামনা করা কি উচিত নয়।তারা যে প্রতিজন্মদিন নয়,প্রতিটা ক্ষনই আমার মঙ্গল কামনায় ব্যস্ত।তাই আজ এই জন্মদিনে আমার শ্রদ্ধেয় মা বাবার প্রতি সৃষ্টিকর্তার কাছে তাদের মঙ্গল কামনা করছি। বাকি জীবনের কথা না হয় থাক,ফেলে আসা জীবনের হাসিগুলোকে প্রাপ্তি মনে করে প্রচন্ড তৃপ্ততা নিয়ে খুশিমনে প্রানভরে আজ নিজেই নিজেক বলতে ইচ্ছে করছে শুভ জন্মদিন।

#মোঃমোছাদ্দেক বিল্লাহ
চেয়ারম্যান,কে এম টিভি বাংলা অনলাইন
সভাপতি, ধ্রুবতারা কাঠালিয়া উপজেলা
উপ-প্রচার সম্পাদক,
বিএমএসএফ,ঝালকাঠি।।

 

স/এন