ঢাকামঙ্গলবার , ১৫ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আগৈলঝাড়ায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

admin
আগস্ট ১৫, ২০১৭ ১১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

স্বপন দাস, আগৈলঝাড়া
বরিশালের আগৈলঝাড়ায় যথাযথ মর্যাদায় ৪২ তম জাতীয় শোক দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতকের গুলিতে নিহত হওয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাগ্নে সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এর নিজ এলাকা বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে ৪২ তম জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় ও বিভিন্ন কর্মসূূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূূচির শুরুতেই সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন দলীয় নেতৃবৃন্দ। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে ১৫ই আগস্ট নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। নিরবতা পালন শেষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধা সংগঠক, কৃষক কুলের নয়ন মনি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা। পুষ্পমাল্য অর্পণ শেষে কালো ব্যাজ ধারণ করেন নেতৃবৃন্দ। এর পর হাজার হাজার নেতা কর্মীর অংশগ্রহনে জাতির পিতার দৌহিত্র সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ্ ও সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ্ এর নেতৃত্বে বের করা বিশাল শোক র‌্যালী। র‌্যালীটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলা চত্বর ঘুরে এসে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের হলরুমে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও বিশেষ দোয়া ও মোনাজাত । উক্ত আলোচনা সভায় জাতীয় শোক দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন উপজেলা আওয়ামীলীগ এর সমন্বয়ক আবু সালেহ্ মোঃ লিটন সেরনিয়াবাত, বরিশাল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাড. রনজিৎ সমদ্দার, উপজেলা আওয়ামীলীগ নেতা মজিবর সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক যতীন্দ্র নাথ মিস্ত্রী, জেলা পরিষদ সদস্য ও মহিলালীগ নেত্রী পেয়ারা ফারুক বখতিয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার, মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রাণী রায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, উপজেলা কৃষকলীগ সভাপতি ও মুক্তিযোদ্ধা আঃ রশিদ সিকদার, প্রভাষক নুরুল ইসলাম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ চন্দ্র মন্ডল, উপজেলা শ্রমিকলীগ সভাপতি এ্যাড. আবুল কাশেম সরদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের ভিপি রাজীব ঘটক অর্ক প্রমূখ। আলোচনা সভার পরে ১৫ই আগস্ট নিহত সকল শহীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় হজার হজার নেতৃবৃন্দ সহ অগনিত সাধারণ মানুষ বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। উক্ত দোয়া ও মোনাজাত শেষে তোবারক বিতরণ করা হয়।
এছারাও উপজেলার বিভিন্ন স্থানে জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের খবর পাওয়া গেছে।

স/এষ্