স্বপন দাস, আগৈলঝাড়া
বরিশালের আগৈলঝাড়ায় যুবদল সভাপতির বিরুদ্ধে মসজিদের ইমামকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মুসল্লী ও স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। মসজিদের ইমাম ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার বাকাল ইউনিয়নের পয়সাহাট (পূর্বপাড়) বাসষ্ট্যান্ডের বায়তুল আমান জামে মসজিদের ইমাম মোঃ মাকসুদুল ইসলাম ঠান্ডা মঙ্গলবার রাতে স্থানীয় ব্যবসায়ী ছালাউদ্দিনের কাছে তার পাওনা টাকা চাইতে যায় । এ সময় ওই স্থানে বসা ছিলেন বাগধা ইউনিয়ন যুবদল সভাপতি জামাল বখতিয়ার। তিনি ইমাম মোঃ মাকসুদুলকে দেখে আপত্তিকর মন্তব্য করেন। এনিয়ে ইমামের সাথে ওই যুবদল সভাপতির উত্যপ্ত বাকবিতন্ডা হয়।
এক পর্যায় যুবদল সভাপতি জামাল বখতিয়ার ইমাম মোঃ মাকসুদুলকে মারধর সহ অকথ্য ভাষায় গালাগাল করে। মারধরের ঘটনা ইমাম মুসল্লী ও স্থানীয়দের জানালে তাদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এব্যাপারে মসজিদ কমিটি ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুব আলম পান্না ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় যুবদল সভাপতি জামাল বখতিয়ারের অভিভাবকরা একদিনে সময় নিয়েছে। ঘটনার কঠোর বিচার না হলে আমার আইনের আশ্রায় নেব। এঘটনায় যুবদল সভাপতি জামাল বখতিয়ার সাংবাদিকদের জানান, ইমাম মাকসুদুল আর আমি একই মাদ্রাসার পড়াশুনা করেছি। এ কারনে তার সাথে রশিকথা করেছি। তাকে আমি মারধর করিনি। মাকসুদুলকে আমি ফোন করে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছি। স্থানীয় একটি মহল ঘটনাকে ভিন্নখাতে প্রবাহের চেষ্টা করছে।
স/মা

