স্বপন দাস
বরিশালের আগৈলঝাড়ায় স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল প্রেরণ করা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের রামান্দেরআঁক গ্রামের গৌরাঙ্গ হালদারের মেয়ে ও রামান্দের আঁক মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী সিমা হালদার (১৪) বোনদের সাথে গতকাল বৃহস্পতিবার সকালে ঝগড়া করে। এই ঘটনায় অভিমান করে ঘরে থাকা কীটনাশক খেয়ে গুরুতর অসুস্থ্য হয়ে পরে। মূমূর্ষ অবস্থায় ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় ওই স্কুল ছাত্রী সিমা হালদার গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় মৃত্যুবরণ করে। পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ওই দিন দুপুরে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স/মা

