আগৈলঝাড়ায় প্রতিবন্ধীদের বিনামুল্যে চিকিৎসা ক্যাম্প
নিজস্ব প্রতিবেদক, বরিশাল ॥ বরিশালের আগৈলঝাড়ায় প্রতিবন্ধীদের জন্য বিনামুল্যে ভ্রাম্যমাণ চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্রের সহযোগীতায় বুধবার (৫ জানুয়ারী) সকালে উপজেলা পরিষদ চত্তরে বসে এই ভ্রাম্যমাণ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবুল হাশেম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামান, সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের বরিশাল প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) ডাক্তার মননুজা রহমান, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বদিউল আলম প্রমুখ। উপজেলা ৫টি ইউনিয়ন থেকে দুই শতাধিক প্রতিবন্ধীদের বিনামুল্যে এই চিকিৎসা সেবা দেওয়া হবে।
স/এষ্

