ঢাকাশনিবার , ১৬ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আগৈলঝাড়ায় পুলিশ পরিচয়ে অস্ত্র তল্লাশীর নামে দূর্ধষ ডাকাতি

admin
সেপ্টেম্বর ১৬, ২০১৭ ১১:১৪ অপরাহ্ণ
Link Copied!

স্বপন দাস, আগৈলঝাড়া

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ পরিচয়ে অস্ত্র তল্লাশীর নামে গ্রীল ভেঙ্গে ঘরে ঢুকে দূর্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের ঠিকাদার মালামাল সরবরাহকারী নূরুল ইসলাম সরদারের বাড়িতে শুক্রবার গভীর রাতে ভবনের জানালার গ্রীল ভেঙ্গে ৫-৬ জনের মুখোশ পরা একটি ডাকাত দল ঘরে ঢুকে পুলিশ পরিচয়ে ঘরে অস্ত্র আছে জানিয়ে ঘর তল্লাশি করা হবে বলে জানায়। এসময় ঘরের গৃহকর্তা নূরুল ইসলাম, ছেলে সমর সরদার, মেয়ে নূর আক্তার ও স্ত্রী হাফিজা বেগমকে এক রুমে নিয়ে আটক রাখে। পরে গৃহকর্তা নূরুল ইসলামের চোখ অপারেশন হওয়ায় দুর্বিত্তদের অনুরোধ করায় ডাকাতরা তার চোখ না বাঁধলেও ছেলের চোখ ও হাত বেঁধে রাখে। পুলিশ পরিচয় দিলেও ডাকাতরা সবাই হাপপ্যান্ট, গেঞ্জি ও মুখোশ পরা ছিল। ডাকাত দল ঘরের স্টীলের আলমীরা ভেঙ্গে নগদ ৪০ হাজার টাকা, তিন ভরি স্বর্নালংকার ও তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। খবর পেয়ে গতকাল শনিবার সকালে এসআই মিজান ঘটনাস্থল পরিদর্শন করেন। এসআই মিজান বরিশালের কথা’কে জানান, ঘটনার জন্য তাদের মামলা করতে বলা হলেও তাদের পক্ষ থেকে কোন মামলা করবেন না বলে জানিয়েছে।
এদিকে গত এক সপ্তাহ আগে গৈলা ইউনিয়ন পরিষদের সামনের বাড়ি অরুন দাসের ঘরে ও দক্ষিন শিপিপাশা গ্রামে সেলিম হাওলাদারের ঘরে সিঁধ কেটে চোরেরা ঘরে ঢুকে নগদ অর্থ, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।

স/মা