স্বপন দাস, আগৈলঝাড়া
বরিশালের আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ এর সমন্বয়ক আবু সালেহ্ মোঃ লিটন সেরনিয়াবাত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন লক্ষে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগ নেতা ও বরিশাল জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সহকারী ইউনিট কমান্ডার, মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মলিনা রানী রায়, বরিশাল জেলা পরিষদ সংরক্ষিত সদস্য পেয়ারা ফারুক বখ্তিয়ার, আওয়ামীলীগ নেতা আব্দুস সাত্তার মোল্লা, গিয়াস উদ্দিন মোল্লা, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, কৃষকলীগ সাধারণ সম্পাদক রমনী সরকার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক, গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান – সোয়েব ইমতিয়াজ লিমন তালুকদার, বাকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান- বিপুল দাস, রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান – ইলিয়াস তালুকদার, রতœপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান- গোলাম মস্তফা সরদাসহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। সভায় জাতীয় শোক দিবসে জাতির পিতা ও কৃষক কুলের নয়ন মনি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সহ ১৫ই আগষ্ট নিহত সকল শহীদদের স্মরণ, শোক পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, কোরান তেলোয়াত, শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত এবং শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে।
স/মা

