স্বপন দাস, আগৈলঝাড়া
বরিশালের আগৈলঝাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কৃষক কুলের নয়নমনি শহীদ আব্দুর রব সেরনিয়াবাতসহ ১৫ই আগস্ট শাহাদাৎ বরণকারী সকল শহীদদের স্বরনে আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়ন আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠন এবং বাগধা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, গতকাল শুক্রবার উপজেলার বাগধা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বাগধা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ.আর ফারুক বখতিয়ারের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া-মাহ্ফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কৃষক কুলের নয়নমনি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- আওয়ামীলীগ নেতা আবুল বাশার হাওলাদার, গিয়াস মোল্লা, বরিশাল জেলা পরিষদ সংরক্ষিত সদস্য পেয়ারা ফারুক বখ্তিয়ার, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, বাগধা ইউনিয়ন কৃষকলীগ সভাপতি আবুল কাশেম বখতিয়ার প্রমূখ। এ সময় অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামীলীগ নেতা নিত্যানন্দ মজুমদার, উজ্জল লাহেরী, কাজী আওলাদ হোসেন, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি সাইদুর রহমান সরদার, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ্ লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক বজলুর হক হাওলাদার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমনী সরকার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাদা, যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাত, রাজিহার ইউনিয়ন যুবলীগ সভাপতি জাকির হোসেন তালুকদারসহ আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
স/ এস

